বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ওসমানীনগরে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

ওসমানীনগরে পুকুর থেকে রিয়াদ আহমদ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সোয়া ৮টার দিকে মাদরাসা ছাত্ররা মাদরাসার পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচে রিয়াদের মৃত দেহের সন্ধান পান। পরে সকাল ১০টার দিকে ওসমানীনগর থানা পুলিশ পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

রিয়াদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রায়নগর গ্রামের সবুজ মিয়ার ছেলে ও ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের উত্তর থানাগাঁও রহমানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার হিফজের ছাত্র।

জানা যায়, শনিবার বেলা দেড়টার পর থেকে রিয়াদ নিখোঁজ হয়। নিখোঁজের পর মাদরাসা কর্তৃপক্ষ জানতে পারে সে মৃগী রোগী ছিল।

রিয়াদের বাবা সবুজ মিয়া জানান, সে বিগত কয়েক বছর ধরে মৃগী রোগে আক্রান্ত। ছেলের লাশ নেয়ার জন্য তিনি ডাক্তারি কাগজপত্র নিয়ে ওসমানীনগরে উদ্দেশে রওয়ানা হয়েছেন।

আরো পড়ুন: ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের বেতন বাড়ল

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এমএম আল-মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মৃগী রোগের কারণে সে পানিতে পড়ে মারা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি