শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভূমি অফিসের কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ মন্ত্রীর


ভূমি অফিসের কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ মন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৯

ভূমি অফিসের কর্মীদের সম্পত্তির হিসাব দেয়ার নির্দেশ-rtvonline

ডেক্স রিপোর্টঃ

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়সহ দেশের সব ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের নোটিশ ইস্যুর পর মামলা হয়। ভূমি অফিসের নিচু শ্রেণির কর্মীরা এর সঙ্গে জড়িত থাকে। তাই নোটিশ ইস্যুর পর মামলা টিকবে না এমন একটি সিস্টেম বের করছি। সোজা হিসাব। এ রকম নিয়ম করা হবে।

তিনি বলেন, বে টার্মিনাল, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, অর্থনৈতিক অঞ্চলসহ সব বড় প্রকল্পের ভূমি ছাড়ে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কর্ণফুলীর দুই পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি