রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশে বর্তমানে সংসদীয় গণতন্ত্র নেই : দিলারা চৌধুরী


বাংলাদেশে বর্তমানে সংসদীয় গণতন্ত্র নেই : দিলারা চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

মঈন মোশাররফ : অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, সদ্যসমাপ্ত নির্বাচন যেভাবে হয়েছে তারপর সংসদীয় গণতন্ত্র বলতে আর কিছু থাকে না। সংসদ বহাল রেখে নির্বাচন হয়েছে। সংসদ সদস্য বহাল থাকা অবস্থায় আবার নতুনভাবে শপথ নেয়া হয়েছে। নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়া হয় নাই। সংসদে নিজেদের পছন্দ মতো বিরোধী দল তৈরি করা হয়েছে। সংসদীয় ব্যবস্থাকে ভেঙ্গে ফেলা হয়েছে। সোমবার বিবিসি নিউজকে তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে সংসদীয় গণতন্ত্র নেই।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে নির্বাচনের জন্য সংলাপ হয়েছে কিন্তু বর্তমানে কিসের জন্য সংলাপ। ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন করে নতুন নির্বাচনের দাবি করেছেন। নতুন নির্বাচনের জন্য সংলাপ হলে খারাপ কিছুনা। কিন্তু নতুন নির্বাচনের বিষয় ছাড়া সংলাপের কোনো গুরুত্ব আমার কাছে নেই। সরকার এখন নির্বাচন নিয়ে সৃষ্ট বিতর্ক বন্ধ করার পথ খুঁজছে। বিএনপির সাথে গণফোরামের দ্বন্দ্ব হতে পারে সংলাপ নিয়ে। গণফোরামতো আগে মহাজোটেই ছিলো। গণফোরাম চলে গেলে বিএনপি বাকি দলগুলোকে নিয়ে ঐক্যফ্রন্টে থাকবে। এই সংলাপের মাধ্যমে আমাদের নির্বাচন নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি