বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে এ বিষয়টি জানান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রিত্ব পেয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন এবং তিনজনকে উপমন্ত্রী করা হয়েছে।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। তবে প্রধানমন্ত্রী চাইলে যে কোনো দিন মন্ত্রিসভার বৈঠক ডাকতে পারেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি