
ডেক্স রিপোর্টঃ মুক্তি পেয়েছে বলিউডের বহুল প্রতিক্ষীত ছবি ‘টোটাল ধামাল’-এর অফিসিয়াল ট্রেলার। তাতেই বোঝা গেছে, অ্যাডভেঞ্চারে ঠাসা কমেডি নিয়ে হাজির হতে চলেছে ছবিটি। সিনেমার পোস্টারই আগ্রহ তৈরি করেছে দর্শকের মধ্যে। ছবিটি অনেক কারণেই বিশেষ। কারণ, এ ছবিতে অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মাধুরী।
মুক্তি পেয়েছে বলিউডের বহুল প্রতিক্ষীত ছবি ‘টোটাল ধামাল’-এর অফিসিয়াল ট্রেলার। তাতেই বোঝা গেছে, অ্যাডভেঞ্চারে ঠাসা কমেডি নিয়ে হাজির হতে চলেছে ছবিটি। সিনেমার পোস্টারই আগ্রহ তৈরি করেছে দর্শকের মধ্যে। ছবিটি অনেক কারণেই বিশেষ। কারণ, এ ছবিতে অনিল কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মাধুরী। ১৮ বছর পর রুপালি পর্দায় আবার দেখা যাবে দুইজনকে।
এছাড়াও, ছবিটিতে হাসির খোরাক নিয়ে আসছেন অজয় দেবগণ, জনি লিভার, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, বোমান ইরানি ও ঈশা গুপ্তা।
সোমবার ইউটিউবে প্রকাশ হয়েছে ‘টোটাল ধামাল’ এর ট্রেলার। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারে কমেডি, অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারের পাশাপাশি চমক দেখিয়েছেন অনিল-মাধুরী।
ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি প্রশংসা কুড়াচ্ছে। বড়ছে দর্শকের ছবি দেখার আগ্রহ। ‘ডাবল ধামাল’- ছবির সাফল্যের ৭ বছর পর আসছে সেই ধামাল সিরিজেরই তৃতীয় ছবি ‘টোটাল ধামাল’।
ট্রেলারে বন্য অ্যাডভেঞ্চারের স্বাদ এনে দিয়েছেন পরিচালক। বাঘের তাড়া থেকে সিংহের হামলা, গোখরোর চাহনি- সবই আছে এতে। ছবিটি মুক্তি পাবে ২২ ফেব্রুয়ারি।

























































