ডেক্স রিপোর্টঃ টুইটারে তার সর্বশেষ পোস্ট, ‘এটাই শেষ, বিদায়।’ কথাটা বলেছিলেন নঁতের সাবেক সতীর্থদের উদ্দেশে। এখন শুধু নঁতে কেন, গোটা ফুটবলবিশ্বেরই প্রার্থনা এমিলিয়ানো সালার কথাটি যেন সত্যি না হয়!
ফরাসি ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলেছেন এমিলিয়ানো সালা। গত শনিবার তিনি সই করেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে।
কাল নঁতে থেকে বিমানে চেপে কার্ডিফের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফরাসি অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, সালাকে বহনকারী বিমান ইংলিশ চ্যানেলে হারিয়ে গেছে! যাত্রীর তালিকা দেখে ফরাসি সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল নিশ্চিত করেছেন, সালা এই বিমানের যাত্রী ছিলেন।

























































