মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুস্তাফিজুর রহমান আইসিসির বর্ষসেরা একাদশে


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ ২০১৮ সালের পারফরমেন্সের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে।

এতে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা প্রভাব বিস্তার করলেও বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ঘোষণা করা এই দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন বিরাট কোহলি। ভারত দলপতি ছাড়াও একাদশে রয়েছেন টিম ইন্ডিয়ার রোহিত শর্মা, কুলদ্বীপ জাদব ও জসপ্রিত বুমরাহ। অন্যদিকে ক্রিকেটের জনক ইংল্যান্ড থেকে সুযোগ মিলেছে জনি বেয়ারেস্ট্রো, জো রুট, জস বাটলার ও বেন স্টোকস।

এছাড়া নিউজিল্যান্ড থেকে রস টেইলর ও আফগানিস্তান থেকে রশিদ খান এই একাদশে জায়গা পেয়েছেন।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গেল বছর ২৯টি উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। গড় ছিল ২১.৭২।

কাটার মাস্টার খ্যাত এই তারকার সুংই ও স্লোয়ার বল করার ক্ষমতা নিয়ে প্রশংসা করে আইসিসি আরও জানায়, ২০১৮ সালের এশিয়া কাপে ১৮.৫০ গড়ে ১০ উইকেট আদায় করে নেন। যা যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় স্থান পায়। দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বছরের সেরা ওয়ানডে পেসার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, জনি বেয়ারেস্ট্রো, বিরাট কোহলি, জো রুট, রস টেইলর, জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদ্বীপ জাদব, জসপ্রিত বুমরাহ। -ক্রিকইনফো



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি