বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই বিআরটিসিতে যুক্ত হবে ৩০০ ডাবল ডেকার, ৩০০ সিঙ্গেল ডেকার বাস ও ৫০০ ট্রাক


ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই বিআরটিসিতে যুক্ত হবে ৩০০ ডাবল ডেকার, ৩০০ সিঙ্গেল ডেকার বাস ও ৫০০ ট্রাক


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ বাংলাদেশে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই বিআরটিসিতে যুক্ত হবে আরো ৩০০ ডাবল ডেকার, ৩০০ সিঙ্গেল ডেকার বাস ও ৫০০ ট্রাক । মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনে এক সভার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান ।

বিআরটিসি বাস ক্রয় প্রসঙ্গে তিনি বলেন, অনেক দাম দিয়ে বিআরসিটি বাস কেনা হচ্ছে। কিন্তু কিছু দিন পর ডাম্পিংয়ে চলে যাচ্ছে। ফলে লোকসান গুনতে হচ্ছে সরকারকে। সরকারি কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে গাড়ি কিনে এনে দেশের মানুষ কী সুফল পাচ্ছে তা দেখতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি