শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে হল প্রাধ্যক্ষসহ তিন প্রশাসনিক পদে রদবদল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯


স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই আবাসিক হলে নতুন প্রাধ্যক্ষ ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের নতুন অতিরিক্ত পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার(২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ হিসেবে গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান নিয়োগ পেয়েছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক বনানী বিশ্বাস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি