বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » দেশের গানে আলাদাভাবে কণ্ঠ দিয়েছেন নন্দিত সঙ্গীতশিল্পী দুই বোন


দেশের গানে আলাদাভাবে কণ্ঠ দিয়েছেন নন্দিত সঙ্গীতশিল্পী দুই বোন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ গীতিকার, সংগঠক এবং তরুণ রাজনীতিবিদ সুজন হাজংয়ের কথায় সম্প্রতি ৪টি দেশের গানে কণ্ঠ দিয়েছেন চারজন সঙ্গীতশিল্পী। এর মধ্যে দু’টি গানে আলাদাভাবে কণ্ঠ দিয়েছেন নন্দিত সঙ্গীতশিল্পী দুই বোন ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরী। এছাড়া বাকি দুইটি গানে কণ্ঠ মিলিয়েছেন প্রিয়াঙ্কা গোপ ও সুস্মিতা সাহা।

ফাহমিদা নবীর গানের শিরোনাম ‘বাংলাদেশ’ ও সামিনা চৌধুরীর ‘মাগো তোমার কোলে’। এছাড়া ‘বাংলা মাকে’ শিরোনামের গানটিতে প্রিয়াঙ্কা গোপ ও ‘বিজয়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা। গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন যাদু রিছিল।

এ প্রসঙ্গে সুজন হাজং বলেন, দেশের প্রতি গভীর মমত্ববোধ, ভালবাসা এবং শ্রদ্ধা থেকেই আমি এই গানগুলো লিখেছি। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমার লেখা এই গানগুলো সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

সম্প্রতি সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেল এসএইচটিভিতে গানগুলো প্রকাশ পেয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি