শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এলআরবি ব্যান্ডে যোগ হচ্ছে নতুন ভোকাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ গত বছরের ১৬ অক্টোবর রংপুরে একটি কনসার্টে অংশ নেন দেশের জনপ্রিয় কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু ও তার দল। সেখান থেকে ১৭ অক্টোবর ঢাকায় ফেরেন আর ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এরপর তাকে স্মরণ করে দেশের বিভিন্ন জেলায় কনসার্টের আয়োজন হয় অনেক।

গত বছরের ১৬ অক্টোবর রংপুরে একটি কনসার্টে অংশ নেন দেশের জনপ্রিয় কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু ও তার দল। সেখান থেকে ১৭ অক্টোবর ঢাকায় ফেরেন আর ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। এরপর তাকে স্মরণ করে দেশের বিভিন্ন জেলায় কনসার্টের আয়োজন হয় অনেক।

সেই কনসার্টগুলোতে এলআরবি’র বর্তমান তিন সদস্যসহ আইয়ুব বাচ্চুর ছেলে তাজোয়ার। তবে এবার এলআরবি টিমে নতুন ভোকাল নিয়ে আসছে।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর তিন মাসের মাথায় ফের মঞ্চে উঠছে ব্যান্ড এলআরবি। চলতি মাসের ২২ জানুযারি সিলেটের অভিজাত হোটেল দ্য প্যালেস-এ অনুষ্ঠিতব্য একটি বড় শোয়ের মধ্য দিয়ে তাদের এই নতুন পথচলা শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে এলআরবি’র জ্যেষ্ঠ সদস্য বেজিস্ট স্বপন আমাদের সময় ডট কমকে বলেন, ‘গত তিন মাস অভিবাবক ছাড়া অনেক কষ্টে গেছে। সামনে আরও অনেক কষ্টে যাবে। তার স্মৃতিগুলো নিয়ে আমাদের আগামী পথ চলতে হবে। তবে গেল কয়েক দিন আমরা টানা প্র্যাকটিস করছি। শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করছি।’

এর আগে শোনা গেছে এলআরবি দলের জন্য ভোকাল খোজা হচ্ছে। কিন্তু সেটিও আর হয়নি। তবে অনেকে ধারণা করেছিলো আইয়ুব বাচ্চুর ছেলে তাজোয়ার হয়তো দলের হাল ধরবেন। সেটিও হচ্ছে না আপাতত। এমন পরিস্থিতিতে নতুন কোনও সদস্য ছাড়াই মঞ্চে উঠতে যাচ্ছে এলআরবি’র তিন সদস্য স্বপন (বেজ গিটার), রোমেল (ড্রামস) ও মাসুদ (লিড গিটার)।

গানের লোকেরা অনেকে বলেছিলেন বাচ্চুর গানগুলো গাইবেন মাসুদ।

তিনি মঞ্চে আইয়ুব বাচ্চুকে ব্যাকভোকাল হিসেবে গেয়েছেন। এ বিষয়ে দলের জ্যেষ্ঠ সদস্য স্বপন জানালেন ভিন্ন কথা। তিনি বলেন মাসুদ নয়, এলআরবি’র গানগুলো কণ্ঠে তুলবেন ড্রামার রোমেল। সেভাবেই প্র্যাকটিস চলছে টানা। ড্রামস বাজানোর পাশাপাশি গানও গাইবে সে।

জানা গেছে , ২২ তারিখে সিলেটের শো শেষ করে ২৪ তারিখে ঢাকার একটি শোতে অংশ নিচ্ছে এলআরবি। এল আরবি ব্যান্ড দলটি আগামীতে এভাবে পরিচালনা করবেন সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি