
ডেক্স রিপোর্টঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর থেকে বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের আঁকা ছবি কাদায় আটকে থাকা গরুর গাড়ির মতো। বিএনপির উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া। তবে তারা কোন শিক্ষা নিবে, এমনটা মনে হয় না।
তারা ভুলের কাদায় আটকে আছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর থেকে বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের আঁকা ছবি কাদায় আটকে থাকা গরুর গাড়ির মতো। বিএনপির উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া। তবে তারা কোন শিক্ষা নিবে, এমনটা মনে হয় না।
তারা ভুলের কাদায় আটকে আছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) একাদশ সংসদের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম মতিঝিলে বিআরটিসি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
এসময় বিআরটিসিকে দুর্নীতি মুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মহাসচিবের বক্তব্য হচ্ছে শোচনীয় পরাজয়ের পর অসংলগ্ন প্রলাপ। উপজেলা নির্বাচনে অংশ নেয়া বিএনপির রাজনৈতিক অধিকার, সুযোগ নয়। এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে।
তবে আওয়ামী লীগ-বিএনপি’র অবস্থায় থাকলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতো না।
বিএনপি মহাসচিব পরিবর্তনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি। লোক হিসেবে তিনি ভালো ব্যক্তি। ফখরুলের বক্তব্য আবাসিক সুলভ প্রতিনিধির মত নয়।
বিএনপি তাকে মহাসচিব রাখবে কিনা এটা তাদের বিষয়।























































