বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক পথের খোঁজে নামবেন না


অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক পথের খোঁজে নামবেন না


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক পথের খোঁজে নামবেন না। পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে। সেটিই আমরা চাই। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেটি আমাদের সবার জন্যই কিন্তু পরীক্ষা। সেই পরীক্ষায় সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। প্রশ্নফাঁসমুক্ত, নকলমুক্ত সুষ্ঠু, সুন্দর পরীক্ষা যেন হয়।

তিনি বলেন, আমরা চেষ্টা করবো কোনোভাবেই যেন কোনো দুর্বৃত্ত এ প্রক্রিয়ায় এটিকে নষ্ট করবার কোনো অপচেষ্টা চালাতে না পারে। একই ভাবে যদি প্রশ্নপত্র পাওয়ার ব্যাপারে অভিভাবক ও পরীক্ষার্থীদের একাংশেরও বিশাল আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে পাবার তবে অপকর্মটি যারা করে তাদের সেই চেষ্টা থাকবে না। কারণ তারা লাভবান হতে পারবে না। কাজেই করণীয় আছে সকলেরই। সবাই মিলে এ প্রক্রিয়াটি সুন্দর, সফল ও ত্রুটিমুক্ত করতে চাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি