ডেক্স রিপোর্টঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন।
আজ তিনি অনেক ভালো বোধ করছেন। গুজবে কান না দিয়ে সবাই দোয়া করুন। মঙ্গলবার সকালে এরশাদের ডিপিএস খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
এরশাদের মৃত্যুর খবর নিয়ে ফেসবুকে গুজব রটেছে। সোমবার রাত ৪টার সময় পারভেজ চিটাগং (ফটিকছড়ির পারভেজ) নামের ফেসবুক আইডিতে ‘নিভে গেলো সন্ধ্যা তারা জাতীয় পার্টি হলো পিতা হারা। না ফেরার দেশে চলে গেলেন সাবেক প্রেসিডেন্ট ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।’ এসব তথ্য তুলে ধরা হয়। মাহমুদ হাসান আরিফ নামের আরেক আইডির পোস্টে লেখা হয়েছে, ‘বহুল আলোচিত-সমালোচিত এক রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি। হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তবে পরে পোস্টগুলো মুছে ফেলা হয়েছে।
২০ জানুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এরশাদ। বর্তমানে এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।























































