মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯


স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার শালঘর ইউনিয়নের ইষ্টগ্রাম এলাকার সজিব ব্রিকফিল্ডে মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আমজাদ (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শালঘর ইউনিয়নের ইষ্টগ্রাম এলাকার সজিব ব্রিকফিল্ডের শ্রমিক আলী আমজাদ মঙ্গলবার সকাল প্রায় ৮টায় মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে জড়িয়ে গেলে
তাকে চিকিৎসার জন্য দেবিদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রা নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার গ্রামের বাড়ি বাক্ষ¥বাড়িয়া জেলার সরাইল থানার সরাইল শাহজাহানপুর গ্রামের নূরুল ইসলাম এর ছেলে।

এদিকে আলী আমজাদ এর নিহতের ঘটনায় সজিব ব্রিকফিল্ডের মালিকের ছেলে মো. এনামুল করিম লিখিত অভিযোগ দিলে দেবিদ্বার থানার এস আই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

এব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে আলী আমজাদ’র লাশ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি