মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টসে হেরে ব্যাটিংয়ে ইমরুলের কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯


স্টাফ রিপোর্টারঃ আগের দিন চিটাগং ভাইকিংসের কাছে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারতে হয়েছে উড়তে থাকা ঢাকা ডায়নামাইটসকে। আজ সাকিব আল হাসানদের সামনে আবার কঠিন প্রতিপক্ষ তারকাবহুল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

পয়েন্ট তালিকার এক নম্বরে থাকা ঢাকার সঙ্গে লড়াই হবে তিন নম্বরে থাকা ইমরুল কায়েস বাহিনীর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা ডায়নামাইটস।

দিনের প্রথম ম্যাচে ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবিডি ভিলিয়ার্সের দাপুটে ব্যাটিংয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি