শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে দরবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯


স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগরে দরবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার উপজেলার জাহাপুর ইউনিয়নের নয়াকান্দি এলাকার মো: নুরুল ইসলাম পীর সাহেবের দরবার শরীফকে জড়িয়ে কুচক্রীমহল কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এতে এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মো: নুরুল ইসলাম পীর সাহেব উপজেলার নয়াকান্দি এলাকায় গত ৩৬ বছর যাবত ভক্তবৃন্দের সহায়তায় দরবার পরিচালনা করে আসছেন। তিনি ইসলামী শরীয়াহ মোতাবেক সুনামের সাথে দরবারের কর্মকান্ড পরিচালনা করেন। এ দরবারের সাথে এলাকার সাধারণ লোকজন জড়িত আছে। স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে এ দরবারে ওয়াজ মাহফিল ও ওরশ শরীফ করা হয়। কিন্তু সম্প্রতি একটি কুচক্রি মহল এ দরবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনলাইন পোর্টালে অপপ্রচার শুরু করে। এতে এলাকাবাসীসহ দরবারের ভক্তবৃন্দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার এলাকাবাসী এ অপপ্রচারের প্রতিবাদের মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য অহিদুর রহমান, মাহমুদুল হাসান মিঠু, হুমায়ন কবির, তাজুদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম রাজু, সুরুজ মিয়া, হারুন মিয়া, রাসেল ভুইয়া প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি