বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » বব মার্লের ‘রেগে’ মিউজিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলো ইউনেস্কো


বব মার্লের ‘রেগে’ মিউজিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলো ইউনেস্কো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

জামাইকার বিখ্যাত গায়ক বব মার্লের রেগে মিউজিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে ইউনেস্কো। জামাইকার সংস্কৃতিমন্ত্রী অলিভিয়ার গ্রাঞ্জ বলেন আমি বড় হয়েছি এমন একটি অনুভূতি নিয়ে যে, আমাদের মধ্যে বিশেষ কিছু আছে। এক ধরনের আবেগ যা একেবারে সত্যি, এই সংগীত একেবারে হৃদয় থেকে আসে, যা হৃদয় থেকে আসে তা সত্য। ইউনেস্কো এর দায়িত্ব নেয়ায় আমরা খুশি। সূত্র : বিবিসি বাংলা।

পঞ্চাশের দশকে বব মার্লে রেগে মিউজিক উদ্ভাবন করেন। এটি বিশেষ করে সমাজের নিচু শ্রেণীর মানুষের কাছে সারাফেলে, কারণ এই মিউজিকে ছিলো সাধারন মানুষের কথা। জামাইকার নাম করা গায়ক মাইকি বেনেট বলেন যখনই আপনি রেগে মিউজিক শুনবেন, তখনই আপনার জামাইকার কথা মনে হবে। এর মধ্যে খারাপ কিছু আছে বলে আমি মনে করি না। ইউনেস্কো এর স্বীকৃতি দেয়ায় এর গ্রহনযোগ্যতা আরো বাড়বে। জামাইকার সাধারণ মানুষ মনে করে, এর স্বীকৃতি অনেক আগেই পাওয়া উচিৎ ছিলো। কারণ এটি সমাজের অন্যায় অবিচারের কথা বলে, সাধারণ মানুষের মনের কথা বলে, এটি আমাদের মনকে প্রশান্তি দেয়।

যদিও জামাইকার উচু শ্রেণীতে এর গ্রহণযোগ্যতা পায়নি কারণ এই সংগীতে নিচু শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। ইউনেস্কোর এই পদক্ষেপে রেগে মিউজিক নতুন মাত্রা পাবে বলে মনে করে জামাইকানবাসি। তাদের দাবি এটি জামাইকার মিউজিক হলেও এর ব্যবসা করছে বিদেশীরা। তাদের আশা ইউনেস্কো এ বিষয়গুলো দেখবে এবং রেগে মিউজিকের বিশ^ব্যাপি প্রচার বাড়াবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি