বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে সাতটায় তার ভাষণটি প্রচার করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটিই জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম (সচিব) এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সূত্র থেকে আরও জানা যায়, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর ভাষণটি রেকর্ড করা হয়েছে। এই ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং নতুন সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি