
ডেক্স রিপোর্টঃ রাজশাহী কিংসকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্স। এতে করে অলক কাপালির নেতৃত্বে জয়ের ধারায় ফিরে আসা দলটি শেষ চারের আশা বাঁচিয়ে রাখল। এজন্য বাকি সব ম্যাচে জিততে হবে তাদের।
শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান করে ওয়াকার ইউনুসের শিষ্যরা।
এই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী কিংস। সোহেল তানভীরের শিকারে পরিণত হন ফর্মে থাকা লরি ইভানস। এরপর তাসকিন আহমেদ ফেরান মুমিনুলকে। পরে রায়ান টেন ডেসকাটকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ফজলে মাহমুদ। কিন্তু তারা কাজের কাজ করতে পারেননি। শেষপর্যন্ত ১০৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।
এদিকে সিলেটের জয়ে বড় ভূমিকা রাখেন অলক কাপালি ও তানভীর। ১৪ বলে ২ চারে ১৬ রান করে অপরাজিত থাকেন কাপালি। সিলেটের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পাকিস্তানি নওয়াজ ও সোহেল তানভীর।
এদিন সেরা বোলার হয়েছেন তানভীর। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এর আগে ব্যাট হাতেও ঝড় তোলেন তিনি। করেন অপরাজিত ২৩ রান। তাই ম্যান অব দা ম্যাচ তার ঝুলিতেই যায়।
























































