সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চীনের নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ চীনের নববর্ষ উপলক্ষে দেশটির জনগণ ও সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চীন সরকারের কাছে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ও চীনের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশ ধারাবাহিকভাবে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

বার্তায় প্রধানমন্ত্রী দেশটির বন্ধুত্বপূর্ণ মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভালের ৪ হাজার বছরের বেশি ইতিহাস রয়েছে এবং এটি বছরের দীর্ঘতম ছুটি। চীনা নববর্ষ ৫ ফেব্রুয়ারি শুরু হয় এবং সরকারি ছুটির দিন ৪ থেকে ১০ ফেব্রুয়ারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি