সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর আজ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে।

১৯৯৬ সালে নির্বাচনে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করে। ওই দুই মেয়াদেও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে টানা তৃতীয়বার ও মোট চারবারের মতো সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বঙ্গবন্ধুকন্যা। তারপর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ভাষণ রেকর্ড করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণে নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি রোধ, সুশাসন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করবেন। এছাড়া দেশ গঠনের জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে সহায়তাও চাইবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি