শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

স্টাফ রির্পোটারঃ
‘‘ ফিরে যাই শৈশবে মেতে উঠি উৎসবে ’’ এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়রে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে

শনিবার সকাল ৯টা থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী ৫০বছর পূর্তি অনুষ্ঠান অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নবিয়াবাদ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ও লায়ন এর পি এম জে এফ মোঃ কবির হোসেন ভূইয়া সভাপতিত্বে আয়োজিত ৫০বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জহিরুল আনোয়ার, প্রাক্তন ছাত্র ও ঢাকা গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ, এফসিএ শাহ মো. জাকারিয়া ভূইয়া, দিনাজপুর টেক্রাটাইল ইন্সটিটিউট এর অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন আহমেদ, লেঃ কর্নেল মো. মিজানুর রহমান, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম চেয়ারম্যান, নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ পাটোয়ারী সহ আরো অনেকে। এদিকে বক্তরা তাদের অতিতের স্মৃতি চারণ করেন এবং অতিথি শিল্পীদের দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি