শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভারতে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, সংঘর্ষে নিহত ২ জঙ্গি


ভারতে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক, সংঘর্ষে নিহত ২ জঙ্গি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ ভারতে শনিবার ৭০তম প্রজাতন্ত্র দিবসে সেনা বাহিনীর সামরিক অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। নিহত ওই ২ জঙ্গি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল বলে জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে শনিবার ভোরে গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় দেশটির সেনা।

সেনাদের উপস্থিতি টের পের গুলি ছোঁড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণে ২জঙ্গি নিহত হয়। এছাড়া সংঘর্ষে ৩ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

পুলিশ জানায়, জঙ্গিরা শ্রীনগরে প্রজাতন্ত্র দিবসে হামলার ছক কষেছিল।

অভিযানে দুইটি একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

ভারতে আজকের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরো দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি