শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় এ্যাম্বুলেন্সে পাচাঁরকালে মাদক উদ্ধার আটক-৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

মহিউদ্দিন ভূইয়া ঃ
কুমিল্লা থেকে এ্যাম্বুলেন্সে করে পাচাঁরকালে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় গোপন সংবাদেও ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ১’শ বোতল আমদানী নিষিদ্ধ মরণনাশা মাদক ফেন্সিডিল ও ১০ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

স্থানীয় ও ডিবি পুলিশ সুত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় এডভান্সড্ সিএনজি ফিলিং ষ্টেশনের কাছে শনিবার সকাল সোয়া ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই সহিদুর রহমান,এসআই হাবিব ও এসআই এনায়েতের নেতৃত্বে ওৎ পেতে থাকে।

এসময় ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৪৭) তল্লাসী করে আমদানী নিষিদ্ধ এক’শ বোতল ভারতীয় মরণনাশা মাদক ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার এবং ৩ জনকে আটক করে।

আটককৃতরা হলো,চাঁদপুর জেলার সদর উপজেলার হেলাল ব্যাপারী (২৬) ,হাবিব মিয়াজি (২৫) ও মুরাদ হোসেন (২৭)।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই এনায়েত বাদী হয়ে সদও দক্ষিণ থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি