ডেক্স রিপোর্টঃ ধারাবাহিকতায় সারাদেশে ২ডজনের বেশি হাইটেক পার্ক স্থাপন করা হবে। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণদান কালে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের আইটি ভিলেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। কৃষি, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবাখাতসহ অন্যান্য খাতে প্রাতিষ্ঠানিক এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ তৈরি করছি আমরা।
চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালি-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পসহ ফাস্ট ট্রাক মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নের কাজে গতি আনা হচ্ছে।
তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দেওয়র উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ছেলেমেয়েদের উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরি করা হবে।























































