বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের ৭ ধাপ উন্নতি: হেরিটেজ ফাউন্ডেশন


অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের ৭ ধাপ উন্নতি: হেরিটেজ ফাউন্ডেশন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনতার সূচকে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২১তম। ২০১৯ সালের এই তালিকায় ৫৫.৬ নম্বর পেয়ে বাংলাদেশে গতবারের চেয়ে ৭ ধাপ উন্নতি করেছে। তবে অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ‘প্রায় না থাকার সমান’।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন এই তালিকা প্রকাশ করেছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৭তম। যেখানে ভারতের অবস্থান ১২৯তম। পাকিস্তানের ১৩১তম। নেপাল আছে ১৩৬তম অবস্থানে। শ্রীলঙ্কার ১১৫তম। চীনের অবস্থান তালিকায় ১০০তম। প্রথম তিনে আছে যথাক্রমে হংকং, সিঙ্গাপুর ও নিউ জিল্যান্ড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি