শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পেটের ভেতরে ইয়াবা, কুমিল্লায় গ্রেফতার ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা পদুয়ার বাজার এলাকা থেকে ৫ মাদক পাচার কারী আটক করেছে র‍্যাব ১১।

র‍্যাব কমান্ডার ১১ জানায় ভোড় ৫ টার সময় কুমিল্লা পদুয়ার বাজার এলাকা থেকে ৫ মাদক পাচারকারবারি কে সন্দেহবাজন ভাবে আটক করে। পড়ে কুমিল্লা নগরীর শাকতলা মডান হাসপাতালে এনে তাদের এক্সে করালে পেটের ভিতর মাদক আছে বলে প্রমান মিললে।

৫ মাদক কারবারি কে মূল ত্যাগ করান হাসপাতালে রেব ১১। এতে বিপুল পরিমানে মাদক পাওয়া যায় তাদের পেটের ভিতর থেকে । আটককৃতরা হলেন ১. বরিশাল জেলার জহির সিকদারের ছেলে রাসেল সিকদার ৩১। ২. জামালপুর জেলার রবিউল মন্ডলের ছেলে সাদ্দাম হোসেন ২৫। ৩. লক্ষীপুর জেলার জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ হোসেন ২৯ । ৪. বরিশাল জেলার সিদ্দিক সর্দারের ছেলে রেজাউন সর্দার ২৫। ৫ নাটোর জেলার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ২৫।

বিষয়টি নিশ্চিত করেন রেব কমান্ডার বিল্লাল হোসেন ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি