সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আশুলিয়ায় ব্রিজ থেকে ট্রাক নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ সাভারের আশুলিয়ার মরাগাঙ এলাকায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এরপর ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।

পরে সকাল সাড়ে ১১টা পর্যন্ত তুরাগে অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ট্রাকচালক মুজাহিদ মিয়া (২০), মো. শাহীন (৩২), আবদুল কাদের, মো. আরিফ (১৮।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, মরাগাঙ্গ এলাকায় পদ্মা ব্রিক থেকে ইটবোঝাই করে আশুলিয়ার টঙ্গাবাড়ি যাচ্ছিল ট্রাকটি। পথে মরাগাঙ্গ এলাকায় ব্রিজে ওই ট্রাকের সামনের চাকা বাস্ট হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি। তাৎক্ষণিকভাবে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তুরাগ নদী থেকে মুজাহিদ ও শাহিনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুজন।খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে বলে ধারণা করছেন উদ্ধারকাজে অংশ নেয়া ডুবুরিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি