ডেক্স রিপোর্টঃ দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের ৪ ধাপ অবনতি হয়েছে।
বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। যার স্কোর ২৬। ২০১৮ সালে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৭ তম। স্কোর ছিল ২৮। তার আগের বছর ছিল অবস্থান ছিল ১৫তম।
মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।
বেশি দুর্নীতিগ্রস্তদেশ সোমালিয়া। জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচক ২০১৮-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।























































