ডেক্স রিপোর্টঃ শপথ নিলে গণফোরাম থেকে বহিস্কার করা হবে- সুব্রত চৌধুরীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া সুলতান মোহাম্মদ মুনসুর বলেন, আমি গণফোমের কেউ না। তাই তারা আমাকে বহিস্কার করলে কিছু যায় আসে না।
সোমবার এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
সুলতান মনসুর বলেন, নব্বই দিনের মধ্যে আমি শপথ নেব ও সংসদে যোগ দিব। কারণ, এলাকার জনগণ আমাকে সংসদে যোগ দেওয়ার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছে।
এদিকে সুলতান মোহাম্মদ মুনসুর গণফোরামের কেউ নন, তাহলে কিভাবে তাকে বহিস্কার করবেন? এ প্রসঙ্গে সুব্রত চৌধুরী বলেন, মুকাব্বির খান দলের প্রেসিডিয়াম সদস্য। আর সুলতান প্রাথমিক সদস্য। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর স্বাক্ষরিত চিঠি নিয়েই তারা দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই কাগজ আমার কাছে রয়েছে বলে দাবি করেন সুব্রত চৌধুরী।
জানা গেছে, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রথম অবস্থায় নির্বাচিত দুই এমপির শপথ নেওয়া ও সংসদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে থাকলেও, এখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। দলটির অধিকাংশ কেন্দ্রীয় নেতা সংসদে যোগ না দেওয়ার পক্ষ নেওয়ায় ড. কামাল হোসেনও এখন চাচ্ছেন না।
























































