
ডেক্স রিপোর্টঃ নিজভূমে নিজেদের হারিয়ে খোঁজা চিটাগং ভাইকিংস চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়ছে।
ইতিমধ্যে দুই দলের মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম।
ম্যাচটি দু’দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, টুর্নামেন্টের শেষ ৩ ম্যাচে উভয় দলই টানা পরাজয়ের মুখ দেখেছে। জয় দিয়ে ঘরের মাঠে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় চিটাগং। ঢাকাও বের হতে চায় টানা হারের বৃত্ত থেকে।
























































