
ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক ইমরুল কায়েস। ফলে প্রথমে বোলিং করছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।
ইতিমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে কুমিল্লা-রংপুরের। ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কেবল আনুষ্ঠানিকতার।তবে শীর্ষস্থান নিশ্চিতের লড়াই থাকছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর। এ ম্যাচে যে জিতবে তারাই চূড়ায় থেকে গ্রুপপর্ব শেষ করবে। এতে সুপার ফোরে সুবিধা পাবে জয়ী দল।
























































