বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাটোরে নিখোঁজ যুবকের লাশ মিলল মহাসড়কের পাশে।


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৯

ডেক্স রিপোর্টঃ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ বড়াইগ্রামের মুরাদ আলী মন্ডল নামে এক যুবকের লাশ নাটোর শহর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের বন বেলঘরিয়া এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুরাদ বড়াইগ্রামের চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের ছেলে সজিব আহমেদ জানান, তার বাবা দুই সপ্তাহ আগে ঢাকায় দ্বর্জির কাজ করতে যান। শুক্রবার সকালে তিনি বাসে উঠে বাড়ি আসছেন বলে মোবাইলে জানান।

কিন্তু দুপুরেও বাড়িতে না পৌঁছায় বারবার কল দিয়ে তার মোবাইলটি বন্ধ পাওয়ায় যায়। শনিবার সকালে লোক মারফতে খবর পেয়ে মর্গে গিয়ে লাশ সনাক্ত করা হয় বলে জানান তিনি।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে অতিরিক্ত ওষুধের প্রভাবে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পরে লাশটি বাস থেকে ফেলে দেয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি