
ডেক্স রিপোর্টঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশ থেকে আমদানি করা একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শনিবার বেলা ১১টার দিকে ফতুল্লার নন্দলালপুর এলাকায় অবস্থিত আরএম লেবেল নামে আলতাফ খানের মালিকানাধীন গুদামে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে তারা কিছুই জানাতে পারেনি।






















































