সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২০৩০ সালে ‘চরম দারিদ্র’ যাদুঘরে পাঠাবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৯

ডেক্স রিপোর্টঃ

আগামী এক যুগের মধ্যেই দেশে ‘চরম দারিদ্র’ বলে কিছু থাকবে না। যদিও বিশ্বের অর্ধেক গরিব মানুষ বাংলাদেশ সহ ৫টি দেশে বাস করছে কিন্তু নিরন্তর অর্থনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে আগামী ২০৩০ সালে এ ধরনের অভিশাপ থেকে বাংলাদেশের সঙ্গে মুক্তি পাবে ভারতও। অর্থাৎ বাংলাদেশ ও ভারত সমানে সমান লড়াই করছে দারিদ্র বিরোধী সংগ্রামে। তবে অন্য তিনটি দেশ কঙ্গো, ইথোপিয়া ও নাইজেরিয়াকে এই দারিদ্র থেকে মুক্তি পেতে আরো সংগ্রাম করে যেতে হবে। বিশ^ব্যাংকের সাম্প্রতিক ‘প্রভার্টি এন্ড শেয়ার প্রসপারিটি রিপোর্ট ২০১৮’ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

২০১৫ সালে বিশে^ চরম দারিদ্র মানুষ ছিল ৭৩৬ মিলিয়ন। এর অর্ধেক বাস করত উল্লেখিত ৫টি দেশে। তবে যে পাঁচটি দেশে চরম দারিদ্রের সর্বোচ্চ সংখ্যা রয়েছে তার সবচেয়ে কম রয়েছে বাংলাদেশে। চরম দারিদ্র মানুষ সবচেয়ে বেশি রয়েছে ভারতে, এরপর নাইজেরিয়া, কঙ্গো ও ইথোপিয়া এবং সর্বশেষ হচ্ছে বাংলাদেশ। দরিদ্রের সংখ্যা ৩ শতাংশের নিচে নামিয়ে আনতে পারলেই চরম দারিদ্রের অভিশাপ থেকে মু্িক্ত পাবে এসব দেশ। আর এজন্যে বাংলাদেশের আরো ১২ বছর নিরন্তর সংগ্রাম করে যেতে হবে। এ পাঁচটি দেশ দক্ষিণ এশিয়া ও সাব-সাহারা আফ্রিকায় সবচেয়ে জনবহুল দেশ। ফলে চরম দারিদ্র থেকে মুক্তি পাওয়ার যে সংগ্রাম তা হয়ে দাঁড়িয়েছে কঠিন এক চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞরা এও বলছেন, এই পাঁচটি দেশ দারিদ্র থেকে মুক্তি পাওয়ার যে সংগ্রামে রত রয়েছে তা বিশ্বজুড়ে এক অবিচ্ছেদ্য অগ্রগতির ইঙ্গিত দেয়। তবে বিশ্ব থেকে চরম দারিদ্র দূর করতে হলে প্রতিটি দেশকেই এধরনের সংগ্রাম ও উন্নয়নের ভাগীদার হওয়ার নিশ্চয়তার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি