বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এবার লাশের বুকে লেখা ‘ধর্ষকেরা সাবধান, হারকিউলিস’


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৯

ডেক্স রিপোর্টঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার আন্ডারিয়া গ্রামে শুক্রবার দুপুরে পরিত্যক্ত ইটভাটার পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে, লাশটি পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার মাদ্রাসাছাত্রী (১৩) ধষর্ণ মামলার প্রধান আসামি রাকিব মোল্লার (২০)। লাশের গলায় সুতা দিয়ে ঝোলানো সাদা কাগজে লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমি পিরোজপুর ভা-ারিয়ার…(অমুকের) ধষর্ক রাকিব। ধষের্কর পরিণতি ইহাই। ধষের্করা সাবধান। হারকিউলিস।’ পরিবার বলছে, রাকিব মোল্লা সাত দিন ধরে নিখোঁজ ছিলেন। রাকিব মোল্লার বাড়ি পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে। তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষাথীর্ ছিলেন। গত ২৬ জানুয়ারি দুপুরে মামলার আরেক আসামি সজল জমাদ্দারের (৩০) চিরকুট লেখা গুলিবিদ্ধ লাশ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বলতলা গ্রাম থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। চিরকুটে লেখা ছিল ‘আমার নাম সজল। আমি …..(অমুকের) ধষর্ক। ইহাই আমার পরিণতি।’ এ ঘটনায় সজলের বাবা বাদী হয়ে কাঁঠালিয়া থানায় গত সোমবার রাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে রাকিব, তার বাবা, ধষের্ণর শিকার মেয়েটির বাবা, ফুপা, ফুপু ও মাদ্রাসার এক শিক্ষককে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজন বলছেন, ১৪ জানুয়ারি বেলা ১১টার দিকে ওই মাদ্রাসাছাত্রী বাড়ি থেকে তার নানাবাড়ি যাচ্ছিল। উপজেলার নদমুলা গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাকিব মোল্লা ও সজল জমাদ্দার মেয়েটির মুখ চেপে ধরে জোর করে পাশের একটি পানের বরজে নিয়ে যান। এরপর তারা পালাক্রমে মেয়েটিকে ধষর্ণ করেন। রাকিব মেয়েটিকে ধষর্ণ করার সময় সজল ভিডিও করেন। এ ঘটনায় ১৭ জানুয়ারি রাতে মেয়েটির বাবা বাদী হয়ে রাকিব মোল্লা ও সজল জমাদ্দারকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেন। এ ঘটনার পর রাকিব মোল্লা ও সজল জমাদ্দার এলাকা থেকে ঢাকা চলে যান। গত শুক্রবার সন্ধ্যায় রাকিব মোল্লাকে ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এক সপ্তাহ নিখোঁজ থাকার পর আজ দুপুরে তাঁর লাশ পাওয়া যায়। রাকিব মোল্লার বাবার ভাষ্য, ধষের্ণর অভিযোগ ওঠার পর রাকিব গ্রাম ছেড়ে ঢাকায় চলে যান। এরপর ঢাকার সাভারের নবীনগর এলাকায় এক বন্ধুর কাছে গিয়ে থাকেন। গত ২৫ জানুয়ারি নবীনগরের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এলাকায় একটি চায়ের দোকানে রাকিব মোল্লা ও তার বন্ধু চা পান করছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে একটি সাদা ও একটি কালো রঙের মাইক্রোবাস এসে রাকিব মোল্লা ও তার বন্ধুকে তুলে নিয়ে যায়। পরে রাকিবের বন্ধুকে ছেড়ে দেয়া হয়। এরপর থেকে রাকিব নিখোঁজ ছিলেন। এ ঘটনার পরের দিন গত শনিবার রাকিবের মা আশুলিয়া থানায় রাকিব নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে পুলিশ জিডি নেয়নি। রাকিবের বাবার সন্দেহ তার ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গুলি করে মেরে ফেলেছেন। মামলার তদন্ত কমর্কতার্ ভা-ারিয়া থানার পরিদশর্ক (তদন্ত) তারিকুল ইসলামের ভাষ্য, বিষয়টি নিয়ে তারা অন্ধকারে আছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) জাহিদ হোসেন মুঠোফোনে বলেন, এলাকাবাসী গলায় চিরকুট ঝোলানো রাকিবের লাশ দেখে পুলিশকে খবর দেয়। নিহত রাকিবের মাথায় তিনটি জখমের চিহ্ন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি