মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্রথম দিনে অনুপস্থিত ৪৯৭৮, বহিষ্কার ৫জন পরীক্ষার্থী


প্রথম দিনে অনুপস্থিত ৪৯৭৮, বহিষ্কার ৫জন পরীক্ষার্থী


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৯

অনলাইন ডেস্ক:

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই আজ সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা ১ম পত্র এবং মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ পরীক্ষায় ৪৯৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে বহিষ্কৃত হয়েছেন ৫জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। তথ্য- মানবজমিন

নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সাধারণ আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি। এ বোর্ডে ১৩৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতিতে রাজশাহী বোর্ড দ্বিতীয় অবস্থানে ৭৬২ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে ৬৩১, যশোর বোর্ডে ৪৬৩, দিনাজপুর বোর্ডে ৫৪১, সিলেট ৩১৮, বরিশালে ৩৯০, চট্টগ্রামে ৪৭৭জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ৫জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এরমধ্যে ৩জন বহিষ্কার হয়ে শীর্ষে ছিল বরিশাল বোর্ড। এছাড়া ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে একজন করে বহিষ্কার হয়েছে।

বাকী বোর্ডে কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।

অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হয়। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪১১ এবং ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২জন। সারাদেশে ২৮ হাজার ৬৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৩ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা আয়োজন করা হয়েছে। বিদেশে কেন্দ্র রয়েছে আটটি, যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৪৩৪ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি