রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৯

লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন এক তরুনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার কাদরা গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম পৌর এলাকার কাদ্রা গ্রামের এক তরুণীর সাথে বিয়ের প্রলোভনে দীর্ঘ এক বছর উপজেলা গোবিন্দপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের মাংস ব্যবসায়ি আলাউদ্দিনের ছেলে মাদ্রাসা পড়–য়া ছাত্র দ্বীন মোহাম্মদ (১৮) অনৈতিক কাজ করে আসছিল। গত বৃহস্পতিবার দ্বীন মোহাম্মদ ওই তরুণীকে বিয়ে করবে বলে পার্শ্ববর্তী লালমাই উপজেলায় নিয়ে পরিত্যাক্ত একটি মুরগীর খামারে নিয়ে বিয়ে না করেই আবার শারিরীক সম্পর্ক করে। পরে বিয়ে না করায় ওই তরুণী ক্ষিপ্ত হয়ে লাকসাম থানায় এসে দ্বীন মোহাম্মদের বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করে। পরদিন বিকেলে লাকসাম থানা পুলিশ ওই অভিযুক্ত দ্বীন মোহাম্মদকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোজ কুমার দে বলেন, তরুণীর অভিযোগের আলোকে অভিযুক্ত দ্বীন মোহাম্মদকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি