শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ সংসদ অধিবেশনে যোগ দেবেন মাশরাফি।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯


ডেক্স রিপোর্টঃ বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় সংসদ অধিবেশনে প্রথম দিনে যোগ দিতে পারেননি নড়াইল-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

তবে আজ রোববার প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেবেন তিনি। শনিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাশরাফি।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ৩০ জানুয়ারি।

কিন্তু মাশরাফি মুর্তজাকে এখন খেলার মাঠ ও সংসদ দুদিকই সামলাতে হয়।

গতকাল শনিবার কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিপিএলের প্রাথমিক পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স।

আজ খেলা নেই। কিন্তু বিশ্রাম নেয়ারও সুযোগ নেই। আজ মাশরাফি যাবেন সংসদে। আগামীকাল সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্স।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সাংসদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি