মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


টাঙ্গাইলে বালুভর্তি ট্রাকের চাপায় নারী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় আজ সকাল ১১টার দিকে বালুভর্তি ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন।  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো এক নারী।

সূত্রে জানা যায়, সকালে বাঐখোলা এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন দুই নারী। এসময় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এসময় আহত হন অপর এক নারী। আহত নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. কাউছার মিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি