শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেলওয়ে সেতুর নিচে নারীর লাশ, শরীরে আঘাতের চিহ্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৯

ডেক্স রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকাল ১১টার দিকে শিমরাইলকান্দি এলাকার একটি রেলওয়ে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‌‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি