
ডেক্স রিপোর্টঃ মিসরীয় প্রত্নতাত্ত্বিকরা দক্ষিণ কায়রোর মিনইয়া অঞ্চল থেকে ফেরাউনের আমলের অর্ধশত মমি আবিষ্কার করেছেন।
খ্রিস্টপূর্ব ৩০ থেকে ৩২৩ সালের টেলিমেইক আমলের এসব মমির মধ্যে ১২টিই শিশুর। প্রত্নতাত্ত্বিকরা এলাকা টুনা এল-গেবেলে ৯ মিটার গভীর চারটি সমাধিতে এসব শিশুর মমি ছিল।-খবর গার্ডিয়ানের।
মিসরের পুরাতত্ত্ব বিভাগের সেক্রেটারি জেনারেল মুস্তফা ওয়াজিরি বলেন, তবে এসব মমির পরিচয় এখনও জানা যায়নি।
তিনি বলেন, হায়ারোগ্লিফিকসে লেখা নামগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। মমি করার পদ্ধতি থেকে এটি পরিষ্কার যে সমাধিতে পাওয়া এসব মমিতে আভিজাত্য রয়েছে।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ পর্যটকরা উদ্ধার হওয়া মমির স্থানে গিয়ে জড়ো হয়েছেন। তবে মমি আবিষ্কারের ঘোষণা দেয়ার অনুষ্ঠানে অন্তত ৪০টি প্রদর্শন করা হয়েছে।
মিনইয়া বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা বিভাগের গবেষণা কেন্দ্রের যৌথ মিশনে এসব মমি উদ্ধার করা হয়। চলতি বছরে এটিই ছিল প্রথম কোনো মমি আবিষ্কারের ঘটনা।






















































