ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল রবিবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল কাজী জাফর আহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্দনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক-শিকিা,কর্মচারীসহ স্থানীয় জনতা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ধর্ষক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করে।
স্থানীয় সুত্রে ও মামলায় জানা গেছে, গত ২০ জানুয়ারি ছাতিয়ানী গ্রামের দেলোয়ার হোসেন তার দুই মেয়েকে নিজের চায়ের দোকানে রেখে স্ত্রীসহ স্মার্ট কার্ড নিতে ইউনিয়ন পরিষদে যায়। তারা স্মার্ট কার্ড নিয়ে দোকানে ফিরলে দুই মেয়ে বাড়িতে চলে যায়। রাত আটটার সময় পিতার দোকানের হিসাবপত্র লেখার জন্য দুই মেয়ে আবারও দোকানে আসার পথে পূর্বে থেকে উৎপেতে থাকা পাশের বাড়ির এয়াছিন পন্ডিত অষ্টম শ্রেণির ছাত্রী বড় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছোট মেয়ে চিৎকার শুরু করলে রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে এয়াছিন পন্ডিতের সহযোগি আলমগীর তার বাড়িতে নিয়ে আটকে রাখে। ঘটনাটি জেনে এয়াছিন পন্ডিতের ভাই মাসুদ পন্ডিত তার হাতে থাকা লাইট দিয়ে ধর্ষিতাকে মারধর করে। মাসুদ পন্ডিত হুমকি দেয়-বিষয়টি সমাজে কিংবা থানায় জানাজানি হলে ধর্ষিতার পরিবারের সকল হত্যা করা হবে।লোকজন এসে মেয়েটিকেউদ্ধার করে। এ ঘটনায় ২৪ জানুয়ারি এয়াছিন পন্ডিত, মাসুদ পন্ডিত ও আলমগীরকে আসামী করে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা মা। দীর্ঘদিন পলাতক থাকার পর কঠোর নজরদারিতে রেখে গতকাল শুক্রবার বিকেলে মাসুদ পন্ডিতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।


















































