রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল যুবকের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ঠাকুরগাঁওয়ে নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে লিটন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। লিটন ১৭ নম্বর জগন্নাথপুর ইউপির গৌরীপুর গ্রামের শরিফুল ইসলামের পুত্র।

সোমবার সকাল ১০টার সময় সদর উপজেলার বেগুনবাড়ি ইউপির ফুটানি বাজার এলাকার এমএসএস ইটভাটায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, লিটন ওই ইটভাটায় ট্রাক্টরচালক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনে ন্যায় আজও ট্রাক্টরে করে মাটি টানার কাজ করছিলেন। সকাল ১০টার দিকে কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে উল্টে গেলে ওই ট্রাক্টরের নিচে চাপা পড়েন লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি