শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে ইমরুলের দল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় নিয়ে ফাইনালে ওঠে ইমরুলের দল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ম্যাচ শেষে রবিবার সংবাদ সম্মেলনে  বলেন, এ ধরনের উইকেটে ১৬৬ রান তাড়া করাটা কঠিন। আমাদের প্রথমদিকে কয়েকটি উইকেট পড়লে ম্যাচটা কঠিন হতে পারতো। সবাই দলগত হিসেবে খেলতে পারায় জয়টা সহজেই এসেছে।

আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ দ্বিতীয় কোয়ালিয়ারের জয়ী দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি