ডেস্ক রিপোর্টঃ রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় একজন স্কুলছাত্রী নিহত।নিহতের নাম ফাইজা তাহসিনা সূচি। আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ফাইজা তাহসিনা সূচি উত্তরার মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ও সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম।
দুর্ঘটনার পর সূচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
























































