রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জয়পুরহাটে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ জয়পুরহাট শহরের বৈরাগীর মোড় এলাকা থেকে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা অনলাইনে ভুয়া একাউন্ট খুলে বিগত দিনে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিল। এবারো একই অপতৎপরতায় লিপ্ত ছিল বলে জানায় জয়পুরহাট র‌্যাবের অধিনায়ক আজমল হোসেন।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনে তাদের দোষ স্বীকার করলে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমান করেন। আটককৃতরা পৌর এলাকার খনজনপুর এলাকার বাসিন্দা। রাতেই জরিমানার অর্থ প্রদান করে ছাড়া পায় তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি