বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত গড়ে তুলবে সরকার : প্রধানমন্ত্রী


বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত গড়ে তুলবে সরকার : প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে সরকার। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি ৬টি নতুন বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক অন্যরকম ও উন্নত বাংলাদেশের চিত্র তুলে ধরতে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলছে।

তিনি আরও বলেন, উন্নত ‍ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধ পরিকর। এর জন্য সুনির্ধারিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি