
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা নগরীর পৃথক এলাকা থেকে জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলাডিবির ইন্সপেক্টর ফিরোজ মিয়া ও কোতয়ালী মডেল থানার তদন্ত পরিদর্শক মো. সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নাশকতামূলক বিভিন্ন অভিযোগে বুধবার সন্ধ্যায় নগরীর লাকসাম রোডস্থ কুমিল্লাটাওয়ারের সামনে থেকে জেলা ডিবি পুলিশ এক শিবির নেতাকে এবং ইপিজেড রোড থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ নয়জনকে গ্রেফতার করে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার তদন্ত পরিদর্শক মো. সালাউদ্দিন জানায়, গ্রেফতারকৃত শিবির ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ের মামলা রয়েছে।

















































